
অন ডে তে মধুখাইয়া, সুপ্তধারা ও সহস্রধারা - ১ ঝর্ণায় ডে ট্রিপে GDM (01)
মধুখাইয়া ট্রেইলচট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা জাতীয় উদ্যান এলাকার একটি মনোরম ও তুলনামূলক সহজ ট্রেকিং রুট। ট্রেইলটি সবুজ পাহাড়, ঝিরিপথ, পাথুরে ছড়া এবং প্রাকৃতিক ঝর্ণার জন্য পরিচিত। যারা প্রথমবার ট্রেইলিং করতে চান বা স্বল্প কষ্টে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি ভালো গন্তব্য। 🔹যা যা দেখতে পাবেন : মধুখাইয়া ঝর্ণাপাহাড়ি ঝিরিপ্রাকৃতিক সবুজ বন ও পাথুরে পথ।ট্রেইলের ধরন: সহজ থেকে মাঝারি; নতুন ট্রেকারদের জন্য উপযোগী। সুপ্তধারা সুপ্তধারা ঝর্ণার অবস্থান সীতাকুণ্ড ইকোপার্কে। বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশেকে অন্য একটা মাত্রা দিয়েছে এই ঝর্ণা।বর্ষায় দানবীয় হয়ে উঠে সুপ্তধারা ঝর্ণা। এই ঝর্ণার কাছাকাছি সহস্রধারা নামে আরো একটা ঝর্ণা আছে।ট্রেইলের ধরন: পাহাড়ি জঙ্গল, ঝিরিপথ ও ঝর্ণাভিত্তিক ট্রেকিং ট্রেইল।🔹যা যা দেখতে পাবেন : * মনোমুগ্ধকর সুপ্তধারা ঝর্ণা। পুরো পথজুড়ে স্বচ্ছ পানির ঝিরিপথ।সবুজে ঘেরা পাহাড়ি বন ও প্রাকৃতিক পরিবেশ। বড় বড় পাথর, ছোট ছোট জলপ্রপাত ও প্রাকৃতিক জলাধার।* বর্ষাকালে আরও প্রাণবন্ত প্রকৃতি এবং পানির প্রবাহ।মাঝারি (Moderate)। নতুন ট্রেকাররাও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন।রওনা : ২০শে জুলাই রাতে ঢাকার সায়েদাবাদ থেকে ( CDM কোচে)।ফেরা : ২১শে জুলাই রাতে ঢাকায় থাকবো।(CDM কোচে)।ইভেন্ট ফি : ২২০০/- (ঢাকা টু ঢাকা)।🧾বুকিং_সিস্টেম🧾⏯️ গ্রুপের যেকোনো এডমিন বা মডারেটরের সাথে কথা বলে ইভেন্টে দেওয়া বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্ট নাম্বারে ১০২০৳সেন্ডমানি করে স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা কল করে কনফার্ম করবেন।⏯️ মনে রাখবেন বুকিং মানি সম্পুর্ণ অফেরতযোগ্য।⬇️বুকিং নম্বর সমূহ⤵️মুনা : 01784303723 (বিকাশ/নগদ)রাজন : 01710524164 (বিকাশ/নগদ)ব্যাংক একাউন্টে পাঠানোর ক্ষেত্রে ইনবক্সে নক করুন🛡️🛡️🛡️আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন🛡️🛡️🛡️🚍 বাস: CDM কোচ (ভালো মানের বাসে যাতায়াত করতে চাইলে নিজের খরচে যেতে হবে)।এই ইভেন্ট ফি তে যা যা পাবেন : ✅এই ইভেন্ট ফি এর মধ্যে যেসব খরচ অন্তর্ভুক্ত -১। ঢাকা-চট্রগ্রাম-ঢাকা নন-এসি সিডিএম বাস।২)পরদিন সকালে নাস্তা-চা, দুপুরের খাবার (স্থানীয় কারো বাসায়/হোটেলে, ২-৩ রকমের ভর্তা, মুরগী, ডাল, ভাত অথবা স্থানীয় কোন রেস্টুরেন্টে)। বিকালে ভারী নাস্তা থাকবে, ভারী নাস্তা খেয়েই আমরা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো। রাতে কেউ ডিনার করতে চাইলে নিজ খরচে করতে হবে।৩) সমস্ত ট্রান্সপোর্ট খরচ।৪)ট্রেকিং শুরু করার আগে ও ট্রেকিং শেষ করার পর ড্রেস চেঞ্জ করার জন্য লোকালদের বাসা ব্যবহার করা হবে।৫) সমস্ত লোকাল ট্রান্সপোর্ট।৬)বিভিন্ন জায়গায় যাওয়া-আসার লেগুনা/সি এন জি খরচ।❌এই ইভেন্ট ফি তে যা যা থাকবেনা-১)কোন ব্যাক্তিগত খরচ।২)ব্যাক্তিগত ঔষধ।৩) ইভেন্টে উল্লেখিত নেই এমন কোন খরচ।🔷যা যা সাথে নিতে হবে ✦ ট্রেকিং উপযোগী ব্যাগ নিতে হবে, ট্রেকিং পোষাক-ট্রেকিং জুতা পড়তে হবে। ✦ ত্বক সচেতন হলে সানস্ক্রিন নিতে পারেন।✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।যেকোন সময় প্ল্যান চেঞ্জ হতে পারে।✦ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করবেন।বিপদ বলে কয়ে আসেনা, তাই যেকোন বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে।✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃমুনা - 01784303723 ( এটি একটি লাভজনক প্রফেশনাল ইভেন্ট)GDM এর পাশে থাকার জন্য ধন্যবাদ#Group_De_Madventurers_GDM#a_Walk_to_Nature🚫 ভ্রমণে গিয়ে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। দয়া করে যেখানে সেখানে ময়লা ফেলবো না। প্লাস্টিকের ব্যবহার কম করবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।
Chittagong, Chittagong Division, Bangladesh
Itinéraire








