
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা - ২০২৬
🎉 নবীন বরণ ও বিদায় সংবর্ধনা - ২০২৬ 🎉
“জুম পাহাড়ের তরুণ প্রাণ, শেকড়ের তরে শিক্ষাই হোক মোদের মুক্তির গান”
সুধী,
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন।
আগামী ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন আদিবাসী শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
👉 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
👉 এছাড়াও উপস্থিত থাকবেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
👉 অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সহ-সভাপতি এনতেস চাকমা।
আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে আপনার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
💌 শুভেচ্ছান্তে,
প্রিয় জ্যোতি চাকমা
সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
Professor Yunus Bhaban, হাটহাজারী, বাংলাদেশ
Come arrivare



