YouthX Half Marathon 2026

YouthX Half Marathon 2026

Om arrangementet

বগুড়ার গ্রামীণ ও আধুনিক নগরজীবন , প্রাণচঞ্চল সড়ক এবং তরুণদের কে সঙ্গে নিয়ে আমাদের আয়োজন…🔥 YouthX Half Marathon 2026 🔥✨ সুশৃঙ্খল সিটি ও গ্রামীণ রুট✨ প্রিমিয়াম রানিং অভিজ্ঞতা✨ নগর নিরাপত্তা ও পেশাদার আয়োজন✨ সংস্কৃতি, কৃষি ও ক্রীড়ার একত্রে উদযাপন রেস ক্যাটাগরি (২টি): ১। হাফ ম্যারাথন (২১.১ কিমি) ২। স্পীড রান ১০ কিমি. ( লোকাল রানার +ওপেন সবার জন্য) স্লট সংখ্যাঃ ৩০০ টি ২১.১ কিমি = ১২০ টি ১০ কিমি - ১৮০ টি  কাট-অফ টাইমঃ হাফ-ম্যারাথন: • ২১.১ কিমিঃ ৩ ঘন্টা ৩০ মিনিট • ১০ কিমিঃ ১ ঘন্টা ৪০ মিনিট. রেজিস্ট্রেশন ফিঃ • হাফ ম্যারাথন ১৩৫০/= টাকা,• ১০ কিলোমিটার ১২৫০/= টাকা রেজিস্ট্রেশন লিংকঃ সময় আনুযায়ী দিয়ে দেওয়া হবে। ইভেন্ট ডিটেইলসঃ আমাদের পেজে চোখ রাখুন অংশগ্রহনকারীদের (পুরুষ ও নারী উভয়ের) জন্য যা থাকছে:১) টি-শার্ট২) ফিনিসার চায়না মেডেল৩) চিপ টাইমিং ৪) ই-সার্টিফিকেট৫) রেস কিট৬) সকালের নাস্তা৭) ডাক্তার এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা৮) হাইড্রেশন পয়েন্ট৯) ভোলেন্টিয়ার এবং পুলিশ সহায়তা ১০) ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি১১) পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পোডিয়ামঃ হ্যান্ডসাম অ্যামাউন্ট• জেনারেল ক্যাটেগরিঃ• ২১.১ কিমি• ১০ কিমি• বয়স ভিত্তিক• ডিফেন্স ক্যাটেগরিঃ• ২১.১ কিমি• ১০ কিমিপ্রত্যেক ক্যাটেগরির টপ ৩ জনের জন্য থাকছে প্রাইজ মানি ও ক্রেস্ট।৪র্থ থেকে ১০ ক্রেস্ট ।বিঃদ্রঃ প্রাইজ সম্পর্কে বিস্তারিত শিঘ্রই পেজে আসবে। নিয়মাবলি:১. Eligibilityএই ইভেন্ট সকল ১৮+ বয়সের যোগ্য অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত। তবে আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বয়স যাচাইয়ের অধিকার সংরক্ষণ করেন।২. Registration & Refund Policyরেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রদত্ত ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য, স্থানান্তরযোগ্য বা স্থগিতযোগ্য নয়। রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়া মানেই অংশগ্রহণকারী সকল শর্তে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।৩. Race Bib Policyপ্রদত্ত রেস-বিব/নম্বর সম্পূর্ণ ব্যক্তিগত এবং অ-হস্তান্তরযোগ্য। অন্য কারো নিকট হস্তান্তর, বিক্রয় বা বিনিময়ের চেষ্টা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং তাৎক্ষণিক ডিসকোয়ালিফিকেশনের কারণ হতে পারে।৪. Event Modification Rightsপ্রাকৃতিক দুর্যোগ, প্রশাসনিক নির্দেশনা, নিরাপত্তা ঝুঁকি বা অন্য কোনো অনিবার্য পরিস্থিতিতে আয়োজক কর্তৃপক্ষ রেসের রুট, সময়সূচী, ক্যাটাগরি বা অন্যান্য ব্যবস্থাপনায় পরিবর্তন, স্থগিত বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। (তবে অবশ্যই সকল রানারদের জন্য আমরা বদ্ধ পরিকর)৫. Reporting & Time Complianceপ্রত্যেক অংশগ্রহণকারীকে নির্ধারিত রিপোর্টিং সময় ও ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণের অনুমতি প্রত্যাহার করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।৬. Code of Conductরেস চলাকালীন বা ইভেন্ট এলাকায় কোনো প্রকার অসদাচরণ, সহিংস আচরণ, শারীরিক ধাক্কাধাক্কি, আপত্তিকর ভাষা ব্যবহার, নারী বিদ্বেষী, বর্ণবাদী বা বৈষম্যমূলক মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ। আয়োজক কর্তৃপক্ষ শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।৭. Medical & Health Responsibilityপ্রত্যেক অংশগ্রহণকারী নিজ দায়িত্বে শারীরিক সক্ষমতা যাচাই করে রেসে অংশগ্রহণ করবেন। রেস চলাকালীন উদ্ভূত কোনো শারীরিক বা মানসিক জটিলতার দায় সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীর নিজস্ব।৮. Health Declarationযে কোনো বিদ্যমান শারীরিক অসুস্থতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আঘাত বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যগত অবস্থার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে। এ ধরনের ঝুঁকির দায় আয়োজক কর্তৃপক্ষ বহন করবেন না।৯. Health & Safety Complianceপ্রযোজ্য স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক। দৌড়ের সময় ব্যতীত অন্যান্য সময়ে নিরাপত্তা ও স্বাস্থ্যসংক্রান্ত নির্দেশনা মান্য করতে হবে।১০. Transportation Facilityনির্ধারিত কিছু পয়েন্ট থেকে রেস ভেন্যুতে অংশগ্রহণকারীদের পরিবহন সুবিধা প্রদান করা হবে। এই সুবিধা শর্তসাপেক্ষ এবং সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে।১১. Category Policyজেনারেল, ডিফেন্স ও এইজ ক্যাটাগরি পৃথক এবং একজন অংশগ্রহণকারী একইসাথে একাধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে পারবেন না।১২. Restricted Participationকোনো সরকারি/বেসরকারি সংস্থা বা প্রতিরক্ষা/আইনশৃঙ্খলা বাহিনীর নিবন্ধিত পেশাদার খেলোয়াড় অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হবেন (যদি না আয়োজক কর্তৃপক্ষ বিশেষ অনুমতি প্রদান করেন)। 📍Legal DisclaimerYouthX Half Marathon 2026-এ অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী স্বেচ্ছায় এবং নিজ ঝুঁকিতে ইভেন্টে অংশগ্রহণে সম্মতি প্রদান করছেন। আয়োজক, স্পনসর, পার্টনার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভেন্যু ব্যবস্থাপনা কোনো প্রকার শারীরিক আঘাত, সম্পদহানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে না, যতক্ষণ পর্যন্ত না তা প্রমাণিত অবহেলার ফল।রেইস সংক্রান্ত যেকোন ধরনের তথ্য ও অনুসন্ধানের জন্য ম্যাসেজ দিতে পারেন আমাদের পেইজ Pace Makers Bogura এর ইনবক্সে যোগাযোগ করুন।আমাদের পেজঃ https://www.facebook.com/share/14YpQVX9wft/আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিঃ https://chat.whatsapp.com/Fd8H6IqSUaQAlsXvaN8MCf?mode=gi_t ধন্যবাদান্তেPace Makers Bogura

Funnet av Somo·Se original
Sted

Bogura - বগুড়া

Veibeskrivelse

Lignende arrangementer