
Culture
আনন্দ-উচ্ছ্বাসে বাঙালির মিলন মেলা ২০২৬
About the event
দূর পরবাসে কিছু দিন মনে থাকে, কিছু দিন অযত্নে হারিয়ে যায়; তবে এমনও কিছু বিকাল আছে যা বারবার ডেকে বলে—ফিরে আয়।
বছর ঘুরে আবারও সমাগত সেই প্রতীক্ষিত দিন। প্রাণে প্রাণে উচ্ছ্বাস ছড়াতে, আপনজনের সান্নিধ্যে হারিয়ে যেতে, 🇧🇩 বাংলাদেশি কমিউনিটি এসেন-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দ উচ্ছ্বাসে বাঙালির মিলন মেলা।
গোধূলির সোনালি আলো, প্রিয় মুখের হাসি, আড্ডার উষ্ণতা আর ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সুবাসে জেগে উঠবে ফেলে আসা দিনের অগণিত স্মৃতি। 🇧🇩 দেশের গান, বাংলার রঙ, ঐতিহ্য আর প্রিয় খাবারের স্বাদে আবারও রঙিন হবে আমাদের মিলনমেলা।
আসুন, মিলনের আনন্দে নতুন নতুন স্মৃতি গড়ি আর হৃদয়ে ধারণ করি বাংলার আবেগ, সংস্কৃতি আর ভালোবাসা।
বিঃদ্র: প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে! 🎟️
আরও জানুন
Location
Hohenburgstraße 96, 45128 Essen, Deutschland
Get directionsDetails
Similar events
Location
Hohenburgstraße 96, 45128 Essen, Deutschland
Get directions








